Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা
সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কম্পানিতে কর্মরত প্রার্থীদেরও কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উপমহাব্যবস্থাপক বা সমমানের পদে কিংবা তদূর্ধ্ব পদে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।বেসরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ প্রতিষ্ঠানে পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২০২৬ সালের ৭ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিকভাবে সর্বোচ্চ ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমা সাপেক্ষে চুক্তির মেয়াদ আরও দুই দফায় ৩ বছর করে বাড়ানো যেতে পারে। নির্বাহী পরিচালক পদে মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা। এর সঙ্গে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে দু’টি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটে দেওয়া অনলাইন আবেদনব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩ হাজার টাকা। ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট অথবা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের মাধ্যমে এ ফি জমা দিতে হবে। /এমএএইচ/

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

চাকরির বিবরণ- ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০/-। গ্রেড-১৩তম। ২. পদের নাম: স্টাফ ফটোগ্রাফার। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/-। গ্রেড-১৪তম। ৩. পদের নাম: ড্রাফটসম্যান। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/-। গ্রেড-১৪তম। ৪. পদের নাম: থানা/উপজেলা প্রশিক্ষক। পদসংখ্যা: ৭৬টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০/-। গ্রেড-১৫তম। ৫. পদের নাম: উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা। পদসংখ্যা: ৯৩টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০/-। গ্রেড-১৫তম। ৬. পদের নাম: গাড়িচালক (ভারী)। পদসংখ্যা: ১০টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০/-। গ্রেড-১৫তম। ৭. পদের নাম: প্রুফ রিডার। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/-। গ্রেড-১৬তম। ৮. পদের নাম: অফিস সহকারী। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/-। গ্রেড-১৬তম। ৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/-। গ্রেড-১৬তম। ১০. পদের নাম: বুট মেকার। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০/-। গ্রেড-১৭তম। ১১. পদের নাম: প্লাম্বার। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০/-। গ্রেড-১৮তম। ১২. পদের নাম: ব্যান্ডস্ ম্যান। পদসংখ্যা: ২২টি। বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০/-। গ্রেড-১৯তম। ১৩. পদের নাম: মহিলা ব্যান্ড। পদসংখ্যা: ৪টি। বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০/-। গ্রেড-১৯তম। ১৪. পদের নাম: মালী। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/-। গ্রেড-২০তম। ১৫. পদের নাম: বাবুর্চি। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/-। গ্রেড-২০তম। ১৬. পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ১০টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/-। গ্রেড-২০তম। আবেদন ফি: ১ থেকে ৯ নম্বর পদ: ১০০ টাকা; ১০ থেকে ১৬ নম্বর পদ: ৫০ টাকা। বিস্তারিত: www.ansarvdp.gov.bd আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬। /শিউলী/