চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো দুর্বৃত্তরা
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার বলেন, ব্যাংকের দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে পেট্রলভর্তি বোতলজাতীয় কিছু ভেতরে ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় ২ লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এই ঘটনায় শনিবার দুপুরে থানায় অভিযোগ করেন তিনি। পরে বিকেলে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খয়রুল কবিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, কারা আগুন দিয়েছে এবং কী কারণে এই ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। /এমএএইচ/