যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, কেউ গ্রেফতার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার অযোগ্য বিবেচনা করা হতে পারে। এর আগে আরেকটি পোস্টে বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে জানিয়েছিলো দূতাবাস। ওই পোস্টে বলা হয়, পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠকের মতো কাজে এই ভিসা ব্যবহার করা যায়। এছাড়া সভা ও সম্মেলনে অংশ নেওয়ার ক্ষেত্রেও এই ভিসা প্রযোজ্য। /শান্ত/