Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চিনি ছাড়াই গ্রিন টি সুস্বাদু করার ৬ উপায়
চিনি ছাড়াই গ্রিন টি সুস্বাদু করার ৬ উপায়

১. লেবুর রস চিনি ছাড়াই গ্রিন টি সুস্বাদু করার ৬ উপায়গ্রিন টিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে স্বাদে আসবে হালকা টক ভাব। যারা চিনি ছাড়া গ্রিন টি খেতে অভ্যস্ত নন, তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে। লেবুতে ভিটামিন সি রয়েছে। ২. মধু গ্রিন টি তৈরির পর সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। এতে চায়ের স্বাদে মিষ্টি ভাব যোগ হবে। তবে মধুতেও চিনি ও ক্যালরি থাকে, তাই পরিমাণের দিকে খেয়াল রাখা ভালো। ৩. আদা গ্রিন টিতে কয়েক টুকরো আদা বা সামান্য আদার রস যোগ করলে স্বাদে আসবে ঝাঁজালো আমেজ। আদা চায়ের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে পারে। ৪. দারুচিনি দারুচিনির হালকা মিষ্টি ঘ্রাণ গ্রিন টির স্বাদে ভিন্নতা আনতে পারে। চা তৈরির সময় দারুচিনির ছোট একটি টুকরো দিয়ে কিছুক্ষণ জ্বাল দিলেই হবে। তবে দারুচিনি মেশানো চা খেলেই ওজন কমবে বা রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে, এমন নিশ্চয়তা নেই। ৫. তুলসী পাতা গ্রিন টি তৈরির সময় চার-পাঁচটি পরিষ্কার তুলসী পাতা যোগ করতে পারেন। এতে চায়ের ঘ্রাণে পরিবর্তন আসবে এবং স্বাদও হবে সতেজ। ৬. পুদিনা পাতা গ্রিন টিতে কয়েকটি তাজা পুদিনা পাতা মিশিয়ে নিলে পাওয়া যাবে সতেজ ঘ্রাণ ও ভিন্ন স্বাদ। পুদিনা অনেকের হজমের অস্বস্তি কমাতেও সহায়ক হতে পারে। চায়ের স্বাদ বাড়াতে এসব উপকরণ অল্প পরিমাণে ব্যবহার করে দেখতে পারেন। তবে গ্রিন টি বা এসব উপকরণ একাই শরীরের মেদ কমায় কিংবা শরীর থেকে ‘টক্সিন’ দূর করে, এমন দাবি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। সুস্থ থাকতে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। /শান্ত/