যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেলেন মৌসুমী
যুক্তরাষ্ট্রে থেকেও অভিনয় ছাড়েননি মৌসুমী। সম্প্রতি ‘আ বিউটিফুল লাই’ নামে একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর বিপরীতে তার বড়পর্দায় অভিষেক। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। পরে ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন ও মান্নার সঙ্গেও সফল জুটি গড়েন। দুই শতাধিক সিনেমায় অভিনয় করা এই নায়িকা ‘মেঘলা আকাশ’ ও ‘দেবদাস’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নির্মাতা হিসেবেও তার পরিচয় আছে। তার পরিচালিত ছবির মধ্যে রয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘মেহের নিগার’, ‘শূন্য হৃদয়’ ও ‘ভালোবাসবোই তো’। এছাড়া ‘দেনমোহর’, ‘স্নেহ’, ‘সাজন’, ‘বিদ্রোহী’, ‘আম্মাজান’সহ বহু জনপ্রিয় সিনেমায় তাকে দেখা গেছে। দীর্ঘ ক্যারিয়ারের পর এবার যুক্তরাষ্ট্রে স্থায়ী জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মৌসুমী। /শুভ/