ক্যারিয়ারে গতি আনতে মেনে চলুন ৪ কৌশল
তবে কর্মজীবনের ব্যস্ততার মধ্যে নতুন কিছু শেখা সহজ নয়। এই ক্ষেত্রে পরিকল্পিতভাবে এগোলে শেখার পাশাপাশি পেশাগত দায়িত্বও সামলানো সম্ভব। নিজের দক্ষতার ঘাটতি চিহ্নিত করুন প্রথমে বর্তমান কাজের জন্য কোন দক্ষতাগুলো প্রয়োজন এবং আগামী দিনে নিজের খাতে কোন দক্ষতার চাহিদা বাড়তে পারে, তা খুঁজে বের করুন। লক্ষ্য অনুযায়ী দক্ষতা নির্বাচন করলে সময় ও শ্রমের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। ছোট ছোট ভাগে শিখুন কাজের ব্যস্ততায় দীর্ঘ সময় শেখার জন্য বের করা কঠিন। তাই প্রতিদিন ৩০ মিনিট থেকে এক ঘণ্টা সময় নির্ধারণ করতে পারেন। অনলাইন কোর্স, ছোট প্রশিক্ষণ কিংবা পডকাস্টের মাধ্যমে ধাপে ধাপে শেখার অভ্যাস গড়ে তুলুন। বাস্তব কাজে প্রয়োগ করুন নতুন শেখা বিষয় দ্রুত নিজের কাজে প্রয়োগের চেষ্টা করুন। ব্যবহারিক প্রকল্প, কাজের নমুনা তৈরি কিংবা প্রাসঙ্গিক ফ্রিল্যান্স কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করলে দক্ষতা আরও কার্যকর হয়ে উঠবে। মেন্টর ও পেশাজীবীদের সহায়তা নিন নিজের কাঙ্ক্ষিত ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়ান। লিংকডইনের মতো পেশাগত নেটওয়ার্কে যুক্ত হয়ে তাদের পরামর্শ নিতে পারেন। এতে শেখার সঠিক দিকনির্দেশনা পাওয়া সহজ হবে। ক্যারিয়ারের মাঝপথে নতুন দক্ষতা অর্জনের বড় বাধা হতে পারে নিজের শেখার প্রয়োজন অস্বীকার করা। ‘আমি সব জানি’ এমন মনোভাবের পরিবর্তে নতুন শিক্ষার্থী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। নিয়মিত শেখার অভ্যাসই কর্মজীবনে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। /শান্ত/