Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অভ্যন্তরীণ কোন্দল আড়াল করতেই বিরোধী দলের আন্দোলন: রিজভী
অভ্যন্তরীণ কোন্দল আড়াল করতেই বিরোধী দলের আন্দোলন: রিজভী

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, দেশ নানা সংকটের মধ্য দিয়ে গেলেও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখছে না। সংবাদপত্র খুললেই তাদের ‘নাই নাই’ জিকির দেখা যায়। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নজর না দিয়ে নিজেদের দলীয় দ্বন্দ্ব আড়াল করতে তারা নানা কর্মসূচি সাজাচ্ছে। অন্যায় ও অপশাসন চালিয়ে কোনো শাসক শেষ রক্ষা করতে পারে না উল্লেখ করে রিজভী বলেন, ইতিহাসে দেখা গেছে, জনগণ রাজপথে নামলে অপরাধী শাসকদের পালিয়ে যেতে হয়। বাংলাদেশেও জোর করে ক্ষমতায় থাকা স্বৈরাচারী শক্তিকে পালিয়ে যেতে হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সারা দেশে দলীয় প্রতিনিধিরা যোগাযোগ রাখছেন। /শান্ত/