Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

লালন শাহ’র মাজারে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার
লালন শাহ’র মাজারে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

পুলিশের প্রাথমিক বিবরণ অনুযায়ী, সন্দেহজনক একটি ব্যাগের খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এই সময় মাজারে আসা সাধুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরকবিষয়ক বিশেষজ্ঞ দলের ৪ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে ২টি এক লিটার পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও ৪ ইঞ্চি লম্বা ২টি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করে। খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং মিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। /এমএএইচ/

কুষ্টিয়ায় ৩ দিনের লালন উৎসব শুরু
কুষ্টিয়ায় ৩ দিনের লালন উৎসব শুরু

ছেঁউড়িয়ায় ৩ দিনের এই মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনভক্ত, বাউল সাধক, গবেষক, শিল্পী, সংস্কৃতি কর্মী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে লালন আখড়াবাড়ি। বাউল গানের সুর, সাধক-অনুরাগীদের ভাববিনিময় এবং লোকজ সংস্কৃতির নানা আয়োজনে স্থানটি হয়ে উঠবে প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন কেন্দ্র। লালনের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণীকে ধারণ করে এই মেলা মানুষে মানুষে সম্প্রীতি ও মিলনের বার্তা ছড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা আয়োজক ও লালন-অনুরাগীদের। আজ বেলা ৩টায় উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসান। /সোহেল/

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. হাফিজুল ইসলাম মুনীর। দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার চাপড়া গ্রামের প্রয়াত তোজাম্মেলের ছেলে মোজাম্মেল হোসেন (৭৩), একই এলাকার প্রয়াত সামেদ আলীর ছেলে আইন উদ্দিন (৬৮) ও আক্তার হোসেন (৪৩), আয়েন উদ্দিনের ছেলে সাবু (৪১), আফসার শেখের ছেলে সোহাগ (৩৮), প্রয়াত আজিরদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪৩), মজিবর রহমানের ছেলে বিপুল (৩৪), সবর উদ্দিনের ছেলে বদর উদ্দিন (৬৮), আসাদুলের ছেলে আফসার সেখ (৬৫), জামির সেখের ছেলে সুমিন (৩৮), আফসার সেখের ছেলে সেলিম (৪১) এবং আয়েন উদ্দিন সেখের ছেলে আবু (৩৭)। দুই বছর কারাদণ্ড পাওয়ারা হলেন- একই এলাকার আমির হোসেনের ছেলে জুলু (৩৮) এবং রাহুল (৩৪)। মামলার বরাতে পিপি হাফিজুল বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য ও জমি নিয়ে চর-চাপড়া গ্রামের প্রয়াত ইমান আলী ওরফে হেলা সেখের ছেলে সাহেব আলীর সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে প্রতিপক্ষের লোকজন সাহেব আলীকে হত্যা করে লাশ একটি কলাবাগানের পাশে ফেলে রাখেন । পরে এ ঘটনায় সাহেব আলীর ছোট ভাই আহম্মেদ আলী ওরফে আকম আলী বাদী হয়ে ২৪ জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর কুমারখালী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কাজী কামাল হোসেন ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। সাক্ষ্য গ্রহণ শেষে ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা এবং দুই আসামিকে দুই বছর কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান হাফিজুল। /আকরাম/