Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এজেআর কুরিয়ারে হামলা, সন্ত্রাসীদের পরিচয় সনাক্তে বেগ পেতে হচ্ছে পুলিশের!
এজেআর কুরিয়ারে হামলা, সন্ত্রাসীদের পরিচয় সনাক্তে বেগ পেতে হচ্ছে পুলিশের!

হামলাকারীরা ভাঙচুরের পর ল্যাপটপ, সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের ডিভিআর নিয়ে গেছে বলে অভিযোগ এজেআর কুরিয়ার কতৃপক্ষের। হামলাকারীরা আবার আসার হুমকিও দেন বলেও জানান এজেআর কুরিয়ার সিকিউরিটি ইনচার্জ রুহুল আমিন। মঙ্গলবার ঘটনার পরপর ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী কোন গ্রুপ জড়িত কিনা তদন্ত সাপেক্ষে জানাবে পুলিশ। শতাধিক সিসিটিভি ক্যামেরা থাকলেও ডিভিআর নিয়ে যাওয়ায় সন্ত্রাসীদের পরিচয় সনাক্তে বেগ পেতে হচ্ছে খোদ আইনশৃঙ্খলা বাহিনীকেই। এ ঘটনায় ৩১ লাখের বেশি ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কুরিয়ার কতৃপক্ষ। /সাইফুল/