বেঙ্গল সিটি লায়ন্স-লিও ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষুসেবা
চট্টগ্রামের চৌধুরী নগর আবাসিকে আল ইহসান একাডেমিতে লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি ও লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি’র আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার ৮৫ জন দুঃস্থ, অসহায় ও গরীব রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ৫০ জন রোগীকে চশমা বিতরণ এবং ওষুধ বিতরণ করা হয়েছে। আর এই মাসের ২৮ তারিখে লায়ন্স চক্ষু হাসপাতালে ২০ জন রোগীর ছানি অপারেশন করা হবে। বুধবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ মাননীয় জেলা গর্ভনর, লায়ন্স জেলা ৩১৫বি-৪ বাংলাদেশ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. আবুবক্কর সিদ্দিকী পিএমজেএফ মাননীয় ১ম ভাইস জেলা গর্ভনর, লায়ন্স জেলা ৩১৫বি-৪ বাংলাদেশ। রিজিয়ন চেয়ারপারসন-হেড কোয়ার্টার (এডমিন) ও লিও ক্লাব এডভাইজর লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম এমজেএফ, লিও জেলার ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপারসন লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন এমজেএফ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন লিও ক্লাব ডিরেক্টর লিও আরাফাতুল হাসান, ক্লাব সভাপতি লিও কামরুল হাসান রিজভী, লিও মেহেদী হাসান মাহি, লিও ইয়াসিন আরাফাত, লিও বিশাল শার্মা, লিও শাকিল, লিও মাশফি, লিও যুবরাজ, লিও মিরাজ, লিও শামীমা, লিও নাফিসা, লিও আফরা, লিও নিহা, লিও সারাফ আনিকা প্রমুখ। /এমএইচ/