শাহজালাল বিমানবন্দরে 'আগুন' নিয়ে যা জানালো কর্তৃপক্ষ
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। ধোঁয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন আগুন লাগার খবর অস্বীকার করে জানান, সেখানে আগুন লাগেনি, বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিলো। ঘটনার কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। /শান্ত/