Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও কম্বল বিতরণ
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও কম্বল বিতরণ

শনিবার (২৪ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে সাত ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ছিল চক্ষু, স্ত্রীরোগ, দন্ত, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফাউন্ডেশনের সদস্যসচিব মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। এই সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিকটবর্তী শাখাগুলোর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসাসেবা নিতে আসা বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। কেআর/শান্ত/