Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বায়োমেট্রিক না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এনআইডির আবেদন
বায়োমেট্রিক না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এনআইডির আবেদন

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা এই তথ্য জানান। সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে নতুন ভোটার নিবন্ধন বা এনআইডি সংশোধনের আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশের তথ্য দিতে হবে। মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয় বা নির্ধারিত বুথে গিয়ে এসব তথ্য না দিলে নির্দিষ্ট সময় পর আবেদনটি সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ইসি সচিব আখতার আহমেদ এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজারকে লিখিত নির্দেশনা দিয়েছেন। এতে সার্ভারে দীর্ঘদিন ঝুলে থাকা আবেদনের চাপ কমবে বলে আশা করছে কমিশন। এদিকে, মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়ে সংরক্ষিত পুরোনো ভোটার নিবন্ধন ফরম ও অপ্রয়োজনীয় নথিপত্র নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ২০১২ সাল থেকে স্ক্যান করে সার্ভারে সংরক্ষিত ভোটার নিবন্ধন ফরমের কাগজ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধিত ও সংরক্ষিত ভোটার নিবন্ধন ফরম আগের মতোই সংরক্ষণ করতে হবে। বাতিলের জন্য নির্ধারিত কাগজপত্র খোলা বাজারে বিক্রি না করে কাগজের মণ্ড তৈরির কাজে ব্যবহারের নির্দেশনাও দিয়েছে কমিশন। /শান্ত/