Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এআইতে বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
এআইতে বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

সোমবার (২৬ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের বিভিন্ন বিভাগের কর্মীরা এই প্রস্তাবের যোগ্য হতে পারেন। এরমধ্যে এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস বিভাগের কর্মীরাও রয়েছেন। তবে বিপণন, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এই কর্মসূচির আওতায় থাকবেন না বলে জানিয়েছে সূত্রটি। কর্মীদের পাঠানো এক বার্তায় মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান বলেন, যারা প্রতিষ্ঠানের বাইরে নতুন কিছু করার কথা ভাবছেন, তাদের কর্মজীবনের পরবর্তী ধাপে যেতে এই প্রস্তাব সহায়তা করবে। পাশাপাশি পরিবর্তিত চাহিদা অনুযায়ী কর্মীসংখ্যা সমন্বয়ের সুযোগ পাবে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির পূর্ণকালীন কর্মী ছিলেন ২ লাখ ২৩ হাজার। চলতি বছরের জন্য প্রতিষ্ঠানটি মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার ব্যয়ের পূর্বাভাস দিয়েছে। এআই অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগ এই ব্যয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিলো মাইক্রোসফট। গত জুলাইয়ে বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি। /শান্ত/