চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণ
অতিরিক্ত চিন্তিত থাকার কারণে পরীক্ষার উত্তরপত্রে ভুল উত্তর করা, অতি নার্ভাস হয়ে মৌখিক পরীক্ষায় জানা উত্তরও ভুল হয়ে যাওয়া। একাধিক চাকরির প্রস্তুতি নিতে গিয়ে একটি পরীক্ষার জন্যেও ভালো প্রস্তুতি না হওয়া। চাকরির পরীক্ষাকে অনেক কঠিন মনে করে নার্ভাস হয়ে পরা, পরীক্ষার হলে গিয়ে অন্যের কাছ থেকে জেনে নেয়ার আকাঙ্ক্ষা রাখা, সবশেষে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি না নেয়াও চাকরি পরীক্ষায় অকৃতকার্যতার কারণ। সরকারি-বেসরকারি-কোম্পানির যে কোনো চাকরির পরীক্ষায় টিকতে চাইলে যে ভুলগুলো অবশ্যই না করার চেষ্টা করবেন সেগুলো হলো- সামর্থ্য-যোগ্যতা নেই এমন কোনো চাকরি করার আকাঙ্ক্ষা প্রকাশ করে তার পেছনে ছুটে বেড়ানো থেকে বিরত থাকুন। সাধারণ ধারণা অর্জন করার আগেই একাধিক চাকরির প্রস্তুতি নেয়ার পরিকল্পনা করবেন না। ঘনঘন প্রস্তুতির ট্র্যাক পরিবর্তন করা থেকে দূরে থাকুন। এছাড়া অযথা সময়ের অপচয় না করে অনলাইনের প্রতি আসক্তি দূর করে চাকরি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে হবে। মনে রাখবেন, একসাথে একাধিক চাকরির প্রস্তুতি নেয়া সম্ভব। কিন্তু এর জন্য আপনাকে হতে হবে পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। তবে একসঙ্গে একাধিক চাকরির প্রস্তুতি না নিয়ে একটি চাকরির প্রস্তুতি ভালো করে নিন। কেননা আপনি আপনার জীবনে শুধুমাত্র একটা চাকরিই করতে পারেন। মূল কথা আপনি নিজেকে আপনার পছন্দসই চাকরির জন্য যথোপযুক্ত হিসেবে গড়ে তুলুন। এটা মনে প্রাণে বিশ্বাস করুন যে, আপনার ঐ চাকরিটি হবেই। আপনি ঐ চাকরির পরীক্ষাতে অবশ্যই টিকবেন। বারবার পড়ুন, জ্ঞান অর্জন করুন। পছন্দের চাকরির জন্য নিজেকে সেরা হিসেবে গড়ে তুলুন। ব্যাস, তাহলেই আপনার চাকরি সু-নিশ্চিত। /শিউলী/