Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মন্দ কাজ থেকে বাঁচতে যে দোয়া পড়বেন
মন্দ কাজ থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

নবীজি হজরত মুহাম্মদ (সা.) এমন একটি দোয়া পড়তেন, যাতে নিজের ভুলত্রুটি ক্ষমা, ভালো কাজের তাওফিক এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকার প্রার্থনা রয়েছে। দোয়া: اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ وَذُنُوبِي كُلَّهَا، اللَّهُمَّ وَأَنْعِشْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي لِصَالِحِ الْأَعْمَالِ وَالْأَخْلَاقِ، إِنَّهُ لَا يَهْدِي لِصَالِحِهَا وَلَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি খাতায়ায়া ওয়া জুনুবি কুল্লাহা। আল্লাহুম্মা ওয়া আনইশনি, ওয়াজবুরনি, ওয়াহদিনি লি সালিহিল আ'মালি ওয়াল আখলাকি। ইন্নাহু লা ইয়াহদি লি সালিহিহা, ওয়ালা ইয়াসরিফু আন্নি সাইয়িআহা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ! আমার সব ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ! আমাকে প্রাণবন্ত ও শক্তিশালী করুন এবং সৎকাজ ও উত্তম চরিত্রের পথে পরিচালিত করুন। আপনি ছাড়া কেউ সৎকাজের পথ দেখাতে পারে না এবং মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে না। হাদিসের সূত্র: বিশিষ্ট সাহাবি হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, তিনি নবীজি (সা.)-এর পেছনে নামাজ আদায়ের পর তাকে এই দোয়া পড়তে শুনেছেন। সূত্র: সুনানে তাবারানি, ৪/৩৬২। /শান্ত/