Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইয়েমেনে সৌদি হামলায় ঝরলো শিশুসহ ১২ প্রাণ
ইয়েমেনে সৌদি হামলায় ঝরলো শিশুসহ ১২ প্রাণ

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে সৌদি যুদ্ধবিমান হামলা চালায়। এতে অন্তত ৯ জন নিহত ও ১৬ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে আছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে রাতভর ধামার প্রদেশে চালানো হামলায় ৩ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। হুতিদের দাবি, এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে সৌদি আরবের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে জোটটি নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। /শুভ/