Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শেয়ার ইস্যুতে আইনি বাধা কাটলো ইউসিবি'র
শেয়ার ইস্যুতে আইনি বাধা কাটলো ইউসিবি'র

বাংলাদেশ ব্যাংক ও ইউসিবি সূত্রে জানা যায়, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার পরিবারের সদস্যদের হাতে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার ছিলো। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে এলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। পরে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের শেয়ার বাজেয়াপ্ত করা হয়। এতে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ ৩০ শতাংশের নিচে নেমে আসে। ফলে নতুন করে শেয়ার ইস্যুতে আইনি বাধার মুখে পড়ে ব্যাংকটি। ব্যাংক কোম্পানি আইনের ১৪ক (১) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা পরিবারের সদস্যরা এককভাবে বা যৌথভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। এই বিধিনিষেধের কারণে বড় অঙ্কের বিনিয়োগকারী যুক্ত করাও ইউসিবির জন্য কঠিন হয়ে পড়েছিলো। ইউসিবির প্রধান যোগাযোগ কর্মকর্তা জীশান কিংশুক হক জানান, ব্যাংকের মূলধনভিত্তি শক্তিশালী করতে ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ছাড়ের ফলে বড় অঙ্কের বিনিয়োগ আনার সুযোগ সহজ হবে বলে আশা করছে ব্যাংকটি। /শান্ত/