আয়রনম্যানের রেকর্ড ভাঙলেন মিশু বিশ্বাস
এর আগে একই দিনে ইতালিতে আয়রনম্যান প্রতিযোগিতায় ১০ ঘণ্টা ৪ মিনিট ৩৫ সেকেন্ডে রেস শেষ করে বাংলাদেশের দ্রুততম সময়ের রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ সামসুজ্জামান আরাফাত। প্রায় ছয় ঘণ্টা পর মেরিল্যান্ডে মিশু ১৬ মিনিট ৪৯ সেকেন্ড কম সময়ে রেস শেষ করে সেই রেকর্ড ভেঙে দেন।