Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সরকারকে দুই মাসের আলটিমেটাম দিলেন শিক্ষকরা
সরকারকে দুই মাসের আলটিমেটাম দিলেন শিক্ষকরা

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসনপ্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’-এর নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, একই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থার আওতায় থাকলেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে ভিন্ন নীতিমালা কার্যকর রয়েছে। এর ফলে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উচ্চতর গ্রেডপ্রাপ্তিতে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দাবি, এই বৈষম্য দূর করতে স্কুল-কলেজের এমপিও নীতিমালা সংশোধন করে মাদ্রাসার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। শিক্ষক নেতারা জানান, আগামী দুই মাসের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। /শান্ত/

দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সোমবার (১২ অক্টোবর) আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান রানকা। সেখানে তারা বিক্ষোভের জন্য নতুন তারিখ নির্ধারণের দাবি জানান। রানকা বলেন, যন্তর মন্তর বিক্ষোভের নির্ধারিত স্থান। সেখানে কবে বিক্ষোভ করা যাবে, তা জানতে তারা পুলিশের কাছে এসেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে বিক্ষোভের সুযোগ ও তারিখ জানাতে হবে। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। স্বল্প সময়ের নোটিশে আবেদন, আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে অনুমতি প্রত্যাখ্যান করা হয়। পুলিশের দাবি, প্রস্তাবিত কর্মসূচির বিষয়ে ৭ অক্টোবর তাদের জানানো হয়েছিলো। অর্থাৎ, বিক্ষোভের মাত্র ৩ দিন আগে আবেদন করা হয়। অথচ নিয়ম অনুযায়ী, এ ধরনের কর্মসূচির জন্য অন্তত ১০ দিন আগে আবেদন জমা দিতে হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিলো সিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ ছিলো এই কর্মসূচি। পুলিশ আরও অভিযোগ করেছে, সিজেপির আগের একটি বিক্ষোভ নির্ধারিত সময়ের পরও চলেছিলো, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। /শান্ত/