Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৬ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নিজের গল্পে ওয়েব ফিল্ম বানালেন সেন্টু
নিজের গল্পে ওয়েব ফিল্ম বানালেন সেন্টু

সেন্টু জানান, ওয়েব ফিল্মটিতে উঠে এসেছে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের গল্প। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যাদের স্বাভাবিক চাহিদাগুলোও অধরা স্বপ্ন হয়ে থাকে। আর্থিক সংকটে থমকে যায় জীবন, আটকে যায় বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। সেন্টু বলেন, এই গল্প আমাদের চেনা। চারপাশের অনেকের জীবনের ছবি যেন। আমাদের অনেকে আছেন, যাদের সাধ ও সাধ্যের মধ্যকার দূরত্ব স্বপ্নের মতো। টাকার অভাবে অনেকে বিয়ে করারও সাহস পান না। ভালো লাগলেও ভালোবাসার মানুষকে ধরে রাখা হয় না। এরকমই গল্প দেখা যাবে 'বলতে পারি নাই'তে। ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সেন্টু ও আনিহা আলিজা। অন্যান্য চরিত্রে রয়েছেন হাসিব আদনান, আবু ফয়সাল রবিন, জুয়াইন হোসেন (ইফতি), এইচ আর ফারদিন খান, সানি সরকার ও আফরোজা মুন্নি। এটি পরিচালনা করেছেন আর আই লিপসন। আইশিন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা এটি। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন সেন্টু। এদিকে ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া পরিচালক মেহেদী হাসান হৃদয়ের মুক্তির অপেক্ষায় থাকা ‘বিদায়’ সিনেমায়ও দেখা যাবে তাকে। /শান্ত/