Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বায়োমেট্রিক না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এনআইডির আবেদন
বায়োমেট্রিক না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এনআইডির আবেদন

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা এই তথ্য জানান। সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে নতুন ভোটার নিবন্ধন বা এনআইডি সংশোধনের আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশের তথ্য দিতে হবে। মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয় বা নির্ধারিত বুথে গিয়ে এসব তথ্য না দিলে নির্দিষ্ট সময় পর আবেদনটি সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ইসি সচিব আখতার আহমেদ এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজারকে লিখিত নির্দেশনা দিয়েছেন। এতে সার্ভারে দীর্ঘদিন ঝুলে থাকা আবেদনের চাপ কমবে বলে আশা করছে কমিশন। এদিকে, মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়ে সংরক্ষিত পুরোনো ভোটার নিবন্ধন ফরম ও অপ্রয়োজনীয় নথিপত্র নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ২০১২ সাল থেকে স্ক্যান করে সার্ভারে সংরক্ষিত ভোটার নিবন্ধন ফরমের কাগজ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধিত ও সংরক্ষিত ভোটার নিবন্ধন ফরম আগের মতোই সংরক্ষণ করতে হবে। বাতিলের জন্য নির্ধারিত কাগজপত্র খোলা বাজারে বিক্রি না করে কাগজের মণ্ড তৈরির কাজে ব্যবহারের নির্দেশনাও দিয়েছে কমিশন। /শান্ত/

প্রবাসীর সন্তানদের বৃত্তি, আবেদন শুরু ২৫ অক্টোবর
প্রবাসীর সন্তানদের বৃত্তি, আবেদন শুরু ২৫ অক্টোবর

আগামী ২৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড গত ৬ অক্টোবর এই-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণি বা সমমান কিংবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজের প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত এবং একই বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করে বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীর পিতা বা মাতাকে বিএমইটির বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে হবে। একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ দুই সন্তান এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এসএসসি ও সমমান-২০২৬ পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাধারণ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৫ এবং প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৪ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই যোগ্যতা যথাক্রমে জিপিএ-৪.৭৫ ও ৪। এইচএসসি ও সমমান-২০২৫ পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৮০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ-৪.৫০ থাকতে হবে। প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে উভয় বিভাগের জন্য ন্যূনতম জিপিএ-৪ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সাধারণ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৩.২৫ ও প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৩ থাকতে হবে। আবেদনের সঙ্গে প্রবাসী কর্মীর পাসপোর্টের কপি, বিএমইটির বহির্গমন ছাড়পত্র বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের প্রমাণ, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর ব্যাংক হিসাবের স্টেটমেন্ট, ছবি, স্বাক্ষর ও জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। প্রত্যয়নপত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের https://portal.wewb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না। প্রবাসী কর্মীর পাসপোর্টে থাকা নামের সঙ্গে শিক্ষার্থীর সনদে উল্লিখিত পিতা বা মাতার নামের অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। অসম্পূর্ণ আবেদন ও ভুল তথ্যসংবলিত আবেদনও বাতিল বলে গণ্য হবে। বৃত্তিসংক্রান্ত তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি) অথবা +৮৮০৯৬১০২০৩০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া জেলা প্রবাসী কল্যাণ সেন্টার থেকেও তথ্য নেওয়া যাবে। /শুভ/

তরুণ উদ্যোক্তারা ব্যবসার জন্য পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন করবেন
তরুণ উদ্যোক্তারা ব্যবসার জন্য পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন করবেন

বাংলাদেশের ৫৬টি জেলার সব উপজেলায় আগামী ১ নভেম্বর থেকে এ অর্থায়নের জন্য আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিাবর দেয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান ব্যবসার সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে। অর্থায়নের ধরন ও শর্তাবলি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে পেতে পারেন। বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। স্থায়ী বাসস্থান: যে উপজেলার জন্য আবেদন করা হবে, আবেদনকারীকে অবশ্যই সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসায়িক পরিকল্পনা: নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা উদ্ভাবনী চিন্তা থাকলেই আবেদন করা যাবে। আগে থেকে ব্যবসা থাকার কোনো বাধ্যবাধকতা নেই। যারা আবেদন করতে পারবেন না: ইতোমধ্যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন, ঋণখেলাপি কিংবা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত- এমন ব্যক্তিরা এ অর্থায়নের জন্য বিবেচিত হবেন না। প্রথম ধাপে ১৮ হাজারের বেশি আবেদন এর আগে কর্মসূচির প্রথম পর্যায়ে ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আটটি জেলার ৬৪টি উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। প্রথম পর্যায়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। এ সময় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে নেত্রকোণা জেলায়। আবেদন করবেন যেভাবে আগ্রহী তরুণ উদ্যোক্তাদের আগামী ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিজ উপজেলার যে কোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম সংগ্রহ করা যাবে বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal থেকে। তরুণ উদ্যোক্তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে এ অর্থায়ন কর্মসূচির আওতায় নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের সুযোগ নিতে পারবেন। - কেআর

ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা অনুদান, আবেদন করবেন যেভাবে
ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা অনুদান, আবেদন করবেন যেভাবে

কোন প্রকল্পে কত টাকা ইউজিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রমোশনাল গবেষণা প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি শাখার গবেষকেরা সর্বোচ্চ ৭ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখার গবেষকেরা সর্বোচ্চ ৫ লাখ টাকা পাবেন। অন্যদিকে, একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৮ লাখ টাকা অনুদান দেওয়া হবে। প্রতিটি প্রকল্পের মেয়াদ এক বছর। আবেদনের যোগ্যতা প্রমোশনাল গবেষণা প্রকল্পে আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে। একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট প্রকল্পে আবেদন করতে পারবেন পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপকেরা। তাদের স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রবন্ধে আবেদনকারীকে করেসপন্ডিং অথর বা লাস্ট অথর হতে হবে। আবেদন করবেন যেভাবে গবেষণা প্রকল্পের প্রস্তাব অনলাইনে জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করবে না ইউজিসি। একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন না। ইউজিসির অর্থায়নে চলমান গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের আবেদনও করা যাবে না। /শান্ত/