Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লাখ ১২ হাজার সদস্য
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লাখ ১২ হাজার সদস্য

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহাপ‌রিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, এবার সারাদেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের তথ্য নথিভুক্ত করা হয়েছে। এরমধ্যে ৬৯১৪টি পূজামণ্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পূজামণ্ডপে মোতায়েন করা সদস্যদের পাশাপাশি ১০৪টি স্ট্রাইকিং পেট্রোল দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপগুলোর মধ্যে সমন্বয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত সাড়া দেওয়ার কাজে তারা ভূমিকা রাখবে। সাজ্জাদ মাহমুদ বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় গত বছরের মতো এবারও ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। অ্যাপটিতে ৬৬ হাজার সদস্য নিবন্ধিত থাকবেন। কোনও ঘটনা ঘটলে এর মাধ্যমে দ্রুত তথ্য পাওয়া যাবে । গত জাতীয় সংসদ নির্বাচনেও এই ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সফল ব্যবহার করা হয়েছে। /সোহেল/

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

চাকরির বিবরণ- ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০/-। গ্রেড-১৩তম। ২. পদের নাম: স্টাফ ফটোগ্রাফার। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/-। গ্রেড-১৪তম। ৩. পদের নাম: ড্রাফটসম্যান। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/-। গ্রেড-১৪তম। ৪. পদের নাম: থানা/উপজেলা প্রশিক্ষক। পদসংখ্যা: ৭৬টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০/-। গ্রেড-১৫তম। ৫. পদের নাম: উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা। পদসংখ্যা: ৯৩টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০/-। গ্রেড-১৫তম। ৬. পদের নাম: গাড়িচালক (ভারী)। পদসংখ্যা: ১০টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০/-। গ্রেড-১৫তম। ৭. পদের নাম: প্রুফ রিডার। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/-। গ্রেড-১৬তম। ৮. পদের নাম: অফিস সহকারী। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/-। গ্রেড-১৬তম। ৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/-। গ্রেড-১৬তম। ১০. পদের নাম: বুট মেকার। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০/-। গ্রেড-১৭তম। ১১. পদের নাম: প্লাম্বার। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০/-। গ্রেড-১৮তম। ১২. পদের নাম: ব্যান্ডস্ ম্যান। পদসংখ্যা: ২২টি। বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০/-। গ্রেড-১৯তম। ১৩. পদের নাম: মহিলা ব্যান্ড। পদসংখ্যা: ৪টি। বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০/-। গ্রেড-১৯তম। ১৪. পদের নাম: মালী। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/-। গ্রেড-২০তম। ১৫. পদের নাম: বাবুর্চি। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/-। গ্রেড-২০তম। ১৬. পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ১০টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/-। গ্রেড-২০তম। আবেদন ফি: ১ থেকে ৯ নম্বর পদ: ১০০ টাকা; ১০ থেকে ১৬ নম্বর পদ: ৫০ টাকা। বিস্তারিত: www.ansarvdp.gov.bd আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬। /শিউলী/