ত্রুটি সমাধান, বিকালে পুরোপুরি মিলবে আদানির বিদ্যুৎ
ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি পুনরায় চালু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৫টা ১৭ মিনিটে ইউনিটটি সফলভাবে চালু করা হয়। এতে দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।