Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

৬ষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা’
৬ষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা’

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ে সরবরাহ করা বই সংগ্রহ করে প্রতীক পরিবর্তনের পর আবার শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এনসিটিবির প্রধান সম্পাদক অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম জানান, মাঠপর্যায়ে চলে যাওয়া বইগুলো সংগ্রহ করে প্রতীকটি সংশোধনের পর আবার সরবরাহ করা হবে। শিক্ষার্থীরা যাতে বইয়ের মাধ্যমে ভুল তথ্য না পায়, তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের চারটি স্তর হিসেবে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা তুলে ধরা হয়েছে। এতে উপাত্ত ও তথ্যের জন্য পৃথক প্রতীক এবং জ্ঞানের জন্য মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ স্তর প্রজ্ঞার প্রতীক হিসেবে রাখা হয়েছে দাঁড়িপাল্লা। এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে। এর বেশির ভাগের ছাপার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মুদ্রণমালিকেরা জানিয়েছেন, বই সংগ্রহ করে সংশোধন করতে বাড়তি সময় ও খরচ লাগবে। এতে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আগের শিক্ষাবর্ষের বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে মানুষের মস্তিষ্কের ছবি ছিলো। ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে দাঁড়িপাল্লা ফিরে আসার পর বিতর্ক তৈরি হয়। তবে সংশোধনের পর কোন প্রতীক ব্যবহার করা হবে, তা এখনো জানায়নি এনসিটিবি। /শান্ত/