১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
নিরাপত্তাত্রুটিটির নাম ‘সিভিই-২০২৬-৮৬৯৫০’। এটি অ্যাপলের পুরোনো সংস্করণের কোরগ্রাফিকস সফটওয়্যারে পাওয়া গেছে। ছবি ও অন্যান্য দৃশ্যমান উপাদান প্রক্রিয়াকরণে ব্যবহৃত এই সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি ক্ষতিকর ফাইলের মাধ্যমে আইফোনে অননুমোদিত কোড চালানোর সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা। অ্যাপলের তথ্যমতে, ত্রুটিটি ব্যবহার করে ইতিমধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়ে থাকতে পারে। আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর মডেল তিনটিতে এই নিরাপত্তাঝুঁকি রয়েছে। সমস্যা সমাধানে আইওএস ১৮.৭.১১ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন সংস্করণে আরও একটি নিরাপত্তাত্রুটি সংশোধন করা হয়েছে। ওই ত্রুটির কারণে ক্ষতিকর কোনো অ্যাপ অনুমতি ছাড়াই ক্যামেরা চালু বা বন্ধ করতে পারতো। তাই নিরাপদ থাকতে সংশ্লিষ্ট তিন মডেলের ব্যবহারকারীদের দ্রুত আইওএসের নতুন সংস্করণটি ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। /শান্ত/
বিশ্বজুড়ে আজ ১৪ সেপ্টেম্বর আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ২৭ উন্মুক্ত করছে অ্যাপল। নতুন সংস্করণে নকশা, পারফরম্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ছবি, ফাইল আদান-প্রদান ও কারপ্লেতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।