আইএসটিসিএল-র এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন
ঢাকার কাকরাইলে কোম্পানির প্রধান কার্যালয়ে রোববার (১৮ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও আইএসটিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. হাসান ইমাম। সভায় কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ও আইএসটিসিএলের সাবেক চেয়ারম্যান মো. নূরুল হুদা এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক মো. মফিজুর রহমান। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আইএসটিসিএলের নিট মুনাফা হয়েছে ১ কোটি ৬৯ লাখ টাকা। একই অর্থবছরে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৭ পয়সা। সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুকূলে ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়। - কেআর