Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আইএমএফের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও
আইএমএফের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা মিন লিয়াওকে নিয়োগের প্রস্তাবের কথা ঘোষণা করেন। ব্যাংকিং ও অর্থনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা আইএমএফের তথ্য অনুযায়ী, মিন লিয়াও ২০১৮ সালের মে মাস থেকে চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৩ সাল পর্যন্ত তিনি দেশটির কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয়ে উপমন্ত্রী পদে ছিলেন। ২০২৩ সাল থেকে চীনের মুদ্রানীতি কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন তিনি। কর্মজীবনের শুরুতে পিপলস ব্যাংক অব চায়না, চায়না এভারব্রাইট গ্রুপ ও ব্যাংক অব চায়নায় কাজ করেন লিয়াও। পরে চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের সাধারণ কার্যালয়ের মহাপরিচালক, সাংহাই ব্যাংকিং রেগুলেটরি ব্যুরোর মহাপরিচালক এবং আন্তর্জাতিক অর্থনীতি ব্যুরোর মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনায় তার ৩ দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আর্থিক ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রেও কাজ করেছেন তিনি। শিক্ষাজীবনে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লিয়াও। /শান্ত/

আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে এই কর্মসূচির আওতায় কী ধরনের শর্ত থাকবে এবং সেগুলো কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে আরও আলোচনা হবে। কিছু বিষয়ে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানো হবে।’ তিনি বলেন, ব্যাংকিং খাত, ট্যাক্স-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশেরও সম্মতি রয়েছে। ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে, বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে। সংস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের প্রশ্ন রয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আমাদেরও কিছু অবজারবেশন আছে। সেই অবজারবেশন আছে। ব্যাংক, ট্যাক্স-জিডিপি অনুপাত নিয়ে ওদের অবজারবেশন আছে। আমরা এসব অবজারবেশন নিয়ে একমত। ইতিমধ্যে অনেকগুলো পূরণও হয়ে গেছে। /শান্ত/

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দাবানল নিয়ে  আইএমএফ’র উদ্বেগ
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দাবানল নিয়ে  আইএমএফ’র উদ্বেগ

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট এই প্রাকৃতিক আবহাওয়াচক্র মানুষের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ইন্দোনেশিয়া ও ব্রাজিলের আমাজন অঞ্চলে চলমান দাবানল পরিস্থিতির ভয়াবহ রূপ নিয়েছে। ইন্দোনেশিয়ার জীববৈচিত্র্যে সমৃদ্ধ বোর্নিও দ্বীপ ও দক্ষিণ সুমাত্রার বিস্তীর্ণ বনভূমি মাসের পর মাস পুড়ছে, যার ধোঁয়ায় পুরো অঞ্চল আচ্ছন্ন হয়ে পড়েছে। এর প্রভাবে গত সপ্তাহে মালয়েশিয়ার কয়েকটি অঞ্চলে স্কুল বন্ধ করে দেওয়া হয় এবং সিঙ্গাপুর ধোঁয়াজনিত অসুস্থতার চিকিৎসার জন্য ভর্তুকির ঘোষণা দিয়েছে। মধ্য কালিমান্তান প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রধান আন্দি মুহাম্মদ খাদাফি জানান, আগুনে আটকে পড়া নোভিতা নামের একটি অগ্নিদগ্ধ নারী ওরাংওটাংসহ প্রায় ৪৬টি ওরাংওটাংকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ব্রাজিলের আমাজোনাস রাজ্যে গত সেপ্টেম্বরে আগের বছরের তুলনায় প্রায় চার গুণ বেশি দাবানল শনাক্ত হয়েছে, যার ধোঁয়ায় ঢেকে গেছে বৃহত্তম শহর মানাউস। এশিয়া মহাদেশের অন্য দেশগুলোতেও দেখা দিয়েছে তীব্র জ্বালানি ও প্রাকৃতিক সংকট। মিয়ানমারে অসময়ের অতিরিক্ত তাপপ্রবাহের কারণে বিদ্যুতের ব্যবহার বেড়ে গিয়ে গ্রিডে চরম চাপ পড়েছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় দেশের নাগরিকদের সতর্ক করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। একইভাবে ফিলিপাইনের জ্বালানি মন্ত্রী শ্যারন গারিন গরম ও শুষ্ক আবহাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় জনসাধারণকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। এছাড়া থাইল্যান্ডে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৭১ জনের প্রাণহানি ঘটেছে। এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, এল নিনোর বৈশ্বিক প্রভাব, বিশেষ করে খাদ্যনিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় আইএমএফ প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে বলেছে, ঋণের ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে কোটি কোটি মানুষ দারিদ্র্যের মুখে পড়তে পারেন। আফ্রিকার মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলে ইতোমধ্যেই দুর্ভিক্ষের প্রভাব দেখা দিয়েছে। বিজ্ঞানী ও আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ এলাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ ২৯.৭০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ডিসেম্বর মাসে সর্বোচ্চ তীব্রতায় পৌঁছানো পর্যন্ত এই ‘সুপার এল নিনো’ বা অতি শক্তিশালী এল নিনো আরও বিধ্বংসী হতে পারে, যা বিশ্বব্যাপী খরা ও বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। - কেআর

আইএমএফ-এর নতুন ঋণচুক্তি নিয়ে অস্বস্তি নেই, আলোচনায় অগ্রগতি হয়েছে: অর্থমন্ত্রী
আইএমএফ-এর নতুন ঋণচুক্তি নিয়ে অস্বস্তি নেই, আলোচনায় অগ্রগতি হয়েছে: অর্থমন্ত্রী

সোমবার (১২ অক্টোবর) ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইতোমধ্যে সংস্থাটির সঙ্গে তাদের অনেকগুলো বৈঠক হয়েছে এবং আগামী দুই দিন নতুন ঋণ পাওয়ার বিষয়ে আরও আলোচনা হবে। এ বিষয়ে সরকার 'অবশ্যই আশাবাদী'। তিনি জানান, আইএমএফ-এর সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অস্বস্তির কোনো কারণ নেই। আশা করছি, আইএমএফ আমাদের সঙ্গে একমত হবে। একমত না হওয়ার কোনো কারণ নেই। কারণ, আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাইছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অবস্থানের সঙ্গে মিল রয়েছে। দু-একটি বিষয়ে ভিন্নতা আছে। সেগুলো আমরা ধারাবাহিকতা অনুযায়ী বিবেচনা করছি। আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাসের উচ্চমূল্যের কারণে অর্থনীতিতে একটা 'কুশন' বা সুরক্ষা বলয় দরকার জানিয়ে মন্ত্রী বলেন, 'এজন্য বিশ্বব্যাংকের সঙ্গে পার্টনারশীপ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে। সংস্থাটির একটি টিম বাংলাদেশ সফরে যাবে এবং সেখানেও আলোচনা হবে। আমি মনে করি আমরা সঠিক পথেই আছি। তিনি বলেন, 'এই পার্টনারশীপ এগ্রিমেন্টের মাধ্যমে কেবল প্রজেক্ট ফিনান্স নয়, গ্লোবাল এনার্জি সেক্টর আনরেস্টেও কুশন দরকার। এ বিষয়ে আলোচনা করেছি। বিশ্বব্যাংক আগেও সাপোর্ট করেছে, আগামী দিনেও সাপোর্ট করবে।’ অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল সোমবার সকালে ব্যাংককে আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। ঋণদাতা সংস্থাটির সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং অর্থায়নের বিকল্প উৎস খুঁজে বের করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, আগের সরকারের নেওয়া ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচির শর্ত নিয়ে মতবিরোধের জেরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিদ্যমান কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিএনপি সরকার মনে করে, কর্মসূচির কিছু শর্ত দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজস্ব আহরণ, করব্যবস্থা, ভর্তুকি ও ব্যাংক খাতের সংস্কার নিয়ে মূলত এ মতবিরোধ তৈরি হয়েছে। কর অব্যাহতি প্রত্যাহার, ভর্তুকি যৌক্তিকীকরণ এবং বিনিময় হার ব্যবস্থায় আরও নমনীয়তা আনার পাশাপাশি আর্থিক খাতকে শক্তিশালী করার পদক্ষেপ নিতে বলেছে আইএমএফ। তবে এসব পদক্ষেপের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে কিছু শর্ত বাস্তবায়নে আপত্তি জানিয়েছে সরকার। আগের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রায় ৩৬০ কোটি ডলার পেয়েছিল। পরে ওই কর্মসূচি স্থগিত করে নতুন কর্মসূচি নিয়ে আলোচনার উদ্যোগ নেয় সরকার। এরপর সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আইএমএফ-এর কাছ থেকে নতুন করে ৪০০ থেকে ৪৫০ কোটি ডলারের ঋণ প্যাকেজ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। - কেআর