Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দীর্ঘ ভিডিও প্রকাশের সুবিধা আনছে ইনস্টাগ্রাম
দীর্ঘ ভিডিও প্রকাশের সুবিধা আনছে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ও ভাইস প্রেসিডেন্ট টেসা লায়ন্স এক ভিডিওতে ‘ফিচারস’ নামে নতুন একটি ফরম্যাটের কথা জানিয়েছেন। এর লক্ষ্য নির্মাতাদের দীর্ঘ ভিডিও প্রকাশের সুযোগ দেওয়া এবং দর্শকদের বিস্তারিত কনটেন্ট দেখার অভিজ্ঞতা বাড়ানো। এতদিন ইনস্টাগ্রামে স্বল্পদৈর্ঘ্যের রিল বেশি জনপ্রিয় ছিলো। তবে পডকাস্ট, সাক্ষাৎকার ও বিভিন্ন অনুষ্ঠানের ছোট ক্লিপ দেখে অনেক দর্শক পুরো পর্ব দেখতে আগ্রহী হন। নতুন ফিচার চালু হলে একই প্ল্যাটফর্মে দীর্ঘ ভিডিও দেখার সুযোগ তৈরি হতে পারে। নির্মাতাদের কী সুবিধা হবে? দীর্ঘ ভিডিও প্রকাশের সুযোগ চালু হলে নির্মাতারা দর্শকদের সঙ্গে বেশি সময় যুক্ত থাকতে পারবেন। এতে ফলোয়ার বাড়ানো ও ব্র্যান্ডের প্রচারের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে ফিচারটি চালু হলেই সবার আয় বাড়বে, এমন নিশ্চয়তা নেই। আয় নির্ভর করবে দর্শকের আগ্রহ, কনটেন্টের মান ও মনিটাইজেশন সুবিধার ওপর। কবে চালু হবে? ফিচারটি সবার জন্য কবে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন বিষয় পরীক্ষা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ইনস্টাগ্রামে দীর্ঘ ভিডিও যুক্ত করার বিষয়ে আগে তার দ্বিধা ছিলো। তবে দর্শকদের দেখার অভ্যাস ও চাহিদার পরিবর্তনের কারণে বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে। ৯০ মিনিটের ভিডিও প্রকাশের সুবিধা কবে চালু হবে, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে। /শান্ত/