অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
নাটকটিতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ডলি জহুর, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নাটকটি শিগগিরই একটি টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচারিত হবে। ‘অংশীদার’ নাটকের গল্পে উঠে এসেছে পৈতৃক সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। তানিয়া বৃষ্টি জানান, বাবার মৃত্যুর পর অনেক পরিবারে কন্যাসন্তানদের সম্পত্তির অধিকার খর্ব করার চেষ্টা করা হয়। নাটকটিতে এমন সামাজিক বাস্তবতার পাশাপাশি সমস্যার ইতিবাচক সমাধানের দিকও তুলে ধরা হয়েছে। অভিনয়ে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে তানিয়া বলেন, শারীরিক অবস্থা এমন ছিলো যে হয়তো আর অভিনয়ে ফেরা সম্ভব হতো না। তবে এখন আগের তুলনায় অনেক ভালো আছেন। সুস্থ হয়ে নিজের চেনা পেশায় ফিরতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই সময় সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী। পরিচালক ইকসান রনি বলেন, ‘অংশীদার’ সমাজের পরিচিত একটি বাস্তবতার গল্প। এতে নারীর অধিকার, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয় তুলে ধরা হয়েছে। অসুস্থতা কাটিয়ে তানিয়া বৃষ্টির কাজে ফেরাকে আনন্দের বলে উল্লেখ করেন তিনি। /শান্ত/